ঢাকা | 10 September 2026

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

 জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সেলিম মিঞা, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। 

সভায় বক্তাগণ ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত গৃহীত হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ