ঢাকা | 19 February 2026

টাঙ্গাইলে বার সমিতির নির্বাচন মনায়েম সভাপতি সাইদুর সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 
টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে মোঃ মোনায়েম হোসেন খান আলম সভাপতি ও সাইদুর রহমান স্বপন সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন শেষে রাত দশটায় ফলাফল ঘোষণা করা হয়। 
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোয়াজ্জেম হোসেন বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। 
এছাড়া  সহ-সভাপতি পদে আব্দুল গনি আল-রুহী ও মির্জা আরিফ ইখতিয়ার খোকন, যুগ্ম সম্পাদক পদে মোঃ তাজউল ইসলাম, লাইব্রেরি সম্পাদক পদে শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে জসিম উদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন। 
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন মোঃ মাহবুবুর রহমান, আব্দুর রহমান শফিক, মিতু কর, শফিকুল ইসলাম, সোলায়মান হায়দার টুটুল ও জন জেত্রা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ