ঢাকা | 12 March 2026

টাঙ্গাইলে ২লাখ ২১ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ এর চাল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ১২০টি ইউনিয়নের ১৭৯৩৭৯টি পরিবার  ও ১১টি পৌরসভার ৪১৬৩৯ টি     অতিদরিদ্র ও দুস্থ পরিবার বিনামূল্যে দশ কেজি করে চাল পাচ্ছেন। সর্বমোট ২২১০১৮ টি পরিবার ২২১০.১৮ মে: টন চাউল পাবেন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিজিএফ কার্ডধারীদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করছেন। 

জেলার ১২ উপজেলার ১২০ টি ইউনিয়ন পরিষদ ও ১১ টি পৌরসভার  মধ্যে টাঙ্গাইল সদরের ১২টি ইউনিয়ন পরিষদের ২৩৩৮৬টি ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে ২৩৩.৮৬০ মে: টন, টাঙ্গাইল পৌরসভার মধ্যে ৪৬২৫ টি ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে ৪৬.২৫০ মে: টন।  সখিপুর উপজেলার ১০ টি ইউনিয়নে ১১,৪৩৩ টি কার্ডে চাল পাচ্ছে ১১৪.৩৩০ মে: টন।  ঘাটাইল  উপজেলার ১৪ টি ইউনিয়নে ১৮.৮৬৪ টি কার্ডে চাল পাচ্ছে ১৮৮.৬৪০ মে: টন এবং ঘাটাইল পৌরসভায় ৪৬২৫ টি  কার্ডে চাল পাচ্ছে ৪৬.২৫০ মে: টন। মধুপুর উপজেলায় ১১ টি ইউনিয়নে ১৮,৫৫৮ টি কার্ডে চাল পাচ্ছে ১৮৫.৫৮০ মে: টন এবং মধুপুর পৌরসভায় ৪৬২৫ টি কার্ডে চাল পাচ্ছে ৪৬.২৫০ মে: টন। গোপালপুর উপজেলার ০৭ টি ইউনিয়নে ১১৫২১ টি কার্ডে চাল পাচ্ছে ১১৫.২১০ মে: টন এবং  গোপালপুর পৌরসভায় ৪৬২৫ টি কার্ডে চাল পাচ্ছে ৪৬.২৫০ মে: টন। মির্জাপুর উপজেলার ১৪ টি ইউনিয়নে ১৮৩২৫ টি কার্ডে চাল পাচ্ছে ১৮৩.২৫০ মে: টন এবং মির্জাপুর পৌরসভায় ৪,৬২৫ টি কার্ডে চাল পাচ্ছে ৪৬.২৫০ মে: টন। কালিহাতি উপজেলার ১৩ টি ইউনিয়নে ১৬৭৯৬ টি কার্ডে চাল পাচ্ছে ১৬৭.৯৬০ মে: টন এবং কালিহাতি পৌরসভায় ৩০৮৫ টি কার্ডে চাল পাচ্ছে ৩০.৮৫০ মে: টন। ভূঞাপুর উপজেলার ০৬ ইউনিয়নে ভিজিএফ কার্ড ১০,২৯৮ টি এবং চাল পাচ্ছে ১০২.৯৮০ মে: টন এবং ভূঞাপুর পৌরসভায় ৩০৮৫ টি কার্ডে চাল পাচ্ছে ৩০.৮৫০ মে: টন।ধনবাড়ি উপজেলার ০৭ টি ইউনিয়নে ৮৪৪৬ টি কার্ডে চাল পাচ্ছে ৮৪.৪৬০ মে: টন এবং ধনবাড়ি পৌরসভার ৩,০৮৫ টি কার্ডে চাল পাচ্ছে ৩০.৮৫০ মে: টন। বাসাইল উপজেলার ০৬ ইউনিয়নের ভিজিএফ কার্ডের সংখ্যা ৫,৯৮৪টি এবং চাল পাচ্ছে ৫৯.৮৪০ মে:টন, বাসাইল পৌরসভার ভিজিএফ কার্ড ৩০৮৫টি এবং চাল পাচ্ছে ৩০.৮৫০ মে: টন।দেলদুয়ার উপজেলার ০৮ টি ইউনিয়নে ১০৭৬৫ টি কার্ডে চাল পাচ্ছে ১০৭.৬৫০ মে: টন। নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়নে ২৫০০৩ টি কার্ডে চাল পাচ্ছে ২৫০.০৩০ মে: টন এবং এলেঙ্গা পৌরসভার ১৫৪৯ টি কার্ডে চাল পাচ্ছে ১৫.৪৯০ মে: টন। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান জানান,পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ১২০টি ইউনিয়নের ১৭৯৩৭৯টি পরিবার  ও ১১টি পৌরসভার ৪১৬৩৯ টি     অতিদরিদ্র ও দুস্থ পরিবার বিনামূল্যে দশ কেজি করে চাল পাচ্ছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ