ঢাকা | 09 February 2026

টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইল জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮  জানুয়ারী)  দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলামের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক +শিক্ষা ও আইসিটি) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম পিপিএম সেবা,সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) মোঃ তৌফিক ইসলাম,টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের আজীবন সদস্য খন্দকার নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় অতিথীরা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ