টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর বাজারে এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর বাজারে তুরস্কের মানবিক সহায়তা সংস্থা IHH (In sani Yardim Vakfi)এর উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে ২৭ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলমসহ সাত ধরনের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুড়াগাছা ইউনিয়ন আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা উপজেলা বিতরণ শাখা প্রধান শাহজাহান কবির, সাংবাদিক আকবর হোসেন, সোলায়মান প্রমুখ।
আয়োজকরা জানান, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং শিক্ষা উপকরণের অভাবে যাতে তাদের শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তুরস্কের İHH চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করছে। সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, তাদের শিক্ষা সহায়তা কার্যক্রমের মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলম, রাবার, শার্পনার, স্কেল ও রঙের সামগ্রীসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নিয়মিত পড়াশোনা করে ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।