ঢাকা | 09 April 2026

টাঙ্গাইল সদর থানায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৩ জনের সাজা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল সদর থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, নগদ অর্থ জব্দ এবং ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে আরও ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা গেছে, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের তত্ত্বাবধানে এসআই প্রতিভা রানী বর্মন, এসআই মো. আব্দুস সামাদ ও এসআই মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ এপ্রিল কান্দাপাড়া এলাকা থেকে লাকী (৩৯) ও লিটন কর্মকার (৪৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১৬ হাজার টাকা।

একই দিনে বটতলা আকুর টাকুরপাড়া এলাকা থেকে আসিফুজ্জামান আসিফ (২১) ও সোহান নূর (৩০) নামের আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৯ হাজার ৬০০ টাকা।

এছাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শিশু একাডেমি গেট সংলগ্ন এলাকা থেকে হৃদয় (২২) ও বিশু (২২) নামের দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, টাঙ্গাইল সদর থানা এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে সেলিম সিয়াম (২৫), মানিক চক্রবর্তী (৩৫) ও মুনসুর খান (৪২) নামের তিনজনকে মাদক সেবনের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ