ঢাকা | 09 April 2026

ট্রাম্পকে অপসারণে উত্তাল ওয়াশিংটন

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত এবং ইরানের সাথে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ডেমোক্র্যাট শিবির থেকে তাঁকে 'অযোগ্য' ঘোষণার দাবি উঠেছে। জনপ্রিয় ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ (অঙঈ) সরাসরি ট্রাম্পের অভিশংসনের (ওসঢ়বধপযসবহঃ) দাবি জানিয়েছেন।
ইরান যুদ্ধে আমেরিকার সাম্প্রতিক সামরিক ক্ষয়ক্ষতি, বিশেষ করে কয়েক মিলিয়ন ডলারের আধুনিক যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস হওয়ার ফলে ডোনাল্ড ট্রাম্প প্রবল চাপের মুখে রয়েছেন। এর ফলে পেন্টাগনের শীর্ষ পদেও বড় ধরনের রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ব্যর্থতার দায় চাপিয়ে পেন্টাগন প্রধান পিট হেগসেথকে (চবঃব ঐবমংবঃয) বরখাস্ত করা হতে পারে। ইতিপূর্বেই আর্মি চিফ অফ স্টাফ র‌্যান্ডি জর্জকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী আংশিক বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরান এই প্রণালী অবিলম্বে খুলে না দিলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো যেমন—বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংস করে দেবেন। এই হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এমনকি ইরানও আন্তর্জাতিকভাবে মার্কিন সরকারকে ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলে জর্জরিত আমেরিকা এখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কি তাঁর ক্যাবিনেট পুনর্গঠন করে পরিস্থিতি সামাল দেবেন, নাকি ২৫তম সংশোধনীর মাধ্যমে নিজেই ক্ষমতা হারাবেনতা এখন সময়ের অপেক্ষা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ