ঢাকা | 22 September 2026

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপির বিক্ষোভমিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিলিছ বের হয়। মিছিলটি শহরে গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন বলেন, 'দীর্ঘ ১৭ বছরের তীব্র আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। এই পথচলায় আমাদের অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম ও নির্মম অত্যাচার সহ্য করেছেন। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে যখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান নতুন করে দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছেন, ঠিক তখন পতিত সরকারের সন্ত্রাসীরা দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির অপস্বপ্ন দেখছে।'

সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, 'তাদের এই চক্রান্তের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, যা কোনোদিনও পূরণ হতে দেওয়া হবে না।' এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'আপনারা নির্ভয়ে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব।'

এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সাবেক যুবদল নেতা আহমেদুল হক শাতিল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও জিয়াউল হক শাহিন, জেলা কৃষকদলের সভাপতি শামীম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ