ঢাকা | 20 February 2026

দ্রুত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : ফকির মাহবুব

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 20, 2026 ইং
ছবির ক্যাপশন: সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি : সংগৃহীত
ad728
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই দ্রুততম সময়ের মধ্যে দেশবাসীর কাছে দেওয়া আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চাই।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্তী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের প্রতিটি কার্যক্রম পরিচালনা করা হবে। এই লক্ষ্য অর্জনে তিনি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, দেশ ও জাতির উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ