ঢাকা | 04 August 2026

নাগরপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ভবনগুলোর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা অনার্স কলেজের সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

উদ্বোধনকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সলিমাবাদ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিত হয়েছে। এ ছাড়া সহবতপুর ইউনিয়নের কাজী মো. মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন এবং গয়হাটা ইউনিয়নের গয়হাটা শহীদ শামসউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রবিউল আউয়াল বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মনোরম শিখন পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।

এ সময় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইফতেখার সারোয়ার ধ্রুব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আতিকুজ্জামান সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন আল মামুন এবং উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ভবনগুলো পরিদর্শন করেন। নতুন এই ভবনগুলো শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ