ঢাকা | 11 March 2026

নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের নাগরপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর উদ্যোগ নেয় জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে (মোবাইল কনফারেন্স) যুক্ত হয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা রবিউল আউয়াল লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বিশেষ কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এই মহতী উদ্যোগের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সাংবাদিকদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া এবং ব্যবসায়ী মোঃ আঃ আওয়াল খোকন।

জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর-দেলদুয়ার অনলাইন এনটিভির প্রতিনিধি মোঃ মনির হাসান, চৌহালী উপজেলার সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি মোঃ রোকুনুজ্জামান রোকু, জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপস্থিত মুসল্লিরা ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন।

রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ