ঢাকা | 26 March 2026

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবের প্রতীক। এই অর্জনকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ