ঢাকা | 29 September 2026

টাঙ্গাইলে প্রতিযোগিতা আইন ও প্রয়োগ নিয়ে মততবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলে প্রতিযোগিতা আইন, ২০১২ ও এর কার্যকর প্রয়োগের বিষয়ে স্টেকহোল্ডারদের দায়িত্ব এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​সোমবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

​টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মোহাম্মদ ইকতিদার আলম এবং সহকারী পরিচালক মুহাম্মদ যুবায়ের।

​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়িক সংগঠনসমূহের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ