ঢাকা | 26 February 2026

ভালুকার ডাকাতিয়ায় নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকালে আংগারগাড়া সরকারী প্রাথমিক সভাপতিত্বে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিএনপি নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। সংবর্ধনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রহুল আমীন মাসুদ, গোলজার হোসেন, এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, আইয়ুব আলী কমান্ডার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিদ কারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বুলবুল, উপজেলা যুবদল নেতা মতিউর রহমান মিল্টন প্রমুখ। এ সময় উপজেলা ও ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ