ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার বিকালে আব্দুর রব তালুকদারের সভাপতিত্বে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রহুল আমীন মাসুদ, গোলজার হোসেন, এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, আইয়ুব আলী কমান্ডার, সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা বিএনপির সদস্য এম এ হামিদ কারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, বিএনপি নেতা হেলাল উদ্দিন, কায়সার আহমেদ কাজল ,উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন খান মাসুদ, মেদুয়ারী ইউনিয়ন যুবদল নেতা খোরশেদ আলম উজ্জ্বল ও হাসান আকন্দ প্রমুখ। এ সময় উপজেলা ও মেদুয়ারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।