ঢাকা | 02 July 2026

ভালুকা উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 ময়মনসিংহের ভালুকা উপজেলা ও  পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি দু'টি অনুমোদন দেওয়া হয়।

ভালুকা উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে  মো. রিয়াদ পাঠান এবং সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান বাবুকে মনোনীত করা হয়েছে।  কমিটিতে বিভিন্ন পদে আরো ১৫ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে ভালুকা পৌর ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে   মিয়াদুল হক খান (মিয়াদ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে   মাহিদ আল হাসান (মৃদুল) এবং সদস্য সচিব হিসেবে  ইমরুল হাসান কায়েসকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে মোট ১৭ জন সদস্য স্থান পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়েছে , ভালুকা উপজেলা ছাত্রদলের কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।#



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ