বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট এর কার্যনির্বাহী কমিটির সাথে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান এড. এসএম ওবায়দুল হক নাছির এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি জিয়াউল হক শাহিন, নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, আজাদ খান ভাসানী ও আজিবন সদস্য মির্জা দেলোয়ার হোসেন শিবলু, ইউনিট লেভেল অফিসার ইজ্জত আলী খান, আল আমিনসহ রেড ক্রিসেন্ট বলেন্টডিয়ার, সদস্য ও কর্মকর্তারা।