ঢাকা | 06 May 2026

ভুঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক।। অস্ত্র উদ্বার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উপজেলার ঘাটান্দি এলাকা থেকে তাদের আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেন ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি উপজেলার শ্যামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আঃ আজিজের ছেলে মাসুদ।

ভূঞাপর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান জানান, পৌর শহরের ঘাটান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করা হয়। এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের আটকে অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। #



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ