ঢাকা | 28 March 2026

ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করায় দুই বিক্রেতাকে জরিমানা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকালে উপজেলার কাশিহাটা ও গাবসারা বাজার এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। 

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কাশিহাটা বাজারের ধনি মন্ডলের ছেলে আলম মন্ডল (৬০) ও গাবসারা বাজারের আব্দুল মানানের ছেলে শহীদুল ইসলাম (৩০)। 

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিহাটা বাজার ও গাবসারা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাশিহাটা বাজারের আলম মন্ডলকে ৩ হাজার টাকা ও গাবসারা বাজারের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে জ্বালানি তেল বিক্রি করবেন না মর্মে মুচলেকা নেয়া হয় তাদের কাছ থেকে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ