ঢাকা | 09 March 2026

মধুপুরে অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের বানী সিনেমা হলের সামন হতে ব্যাটারী চালিত ইজিবাইক (অটো) চুরির মামলার আসামী গ্রেফতারসহ রহস্য উদঘাটন করেছেন মধুপুর থানা পুলিশ। 

শনিবার (৭ মার্চ) দুপুর অনুমান  আড়াই টার দিকে   মধুপুর পৌরশহরের  বানী সিনেমা হলের সামনে টাঙ্গাইল  ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপর হতে একটি ব্যাটারী চালিত ইজিবাইক (অটো) চুরির ঘটনা ঘটে। 
উক্ত ইজিবাইক ( অটো) অজ্ঞাতনামা  চোরেরা চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা।
জানা যায়, চুরির ঘটনার পর পরই অটোর মালিক মোঃ আলামিন হোসাইন বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে  সহকারী পুলিশ সুপার, (মধুপুর সার্কেল) , আরিফুল ইসলাম এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর ইকবাল এর  নেতৃত্বে মধুপুর থানার এসআই সেলিম সিকদার সহ একটি বিশেষ টিম ঘটনাটি তদন্ত শুরু করেন এবং ব্যাটারী চালিত ইজিবাইক (অটো) উদ্ধারের জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার এক পর্যায়ে রবিবার (৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান আড়াইটার  সময় ঘাটাইল উপজেলাধীন  পোড়াবাড়ী এলাকায়  পোড়াবাড়ী বাজারে  মিজানের  গ্যারেজ হতে  একজন  আসামী গ্রেফতার সহ ব্যাটারী চালিত লাল রঙের  ইজিবাইক (অটো) উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।  গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মিজানুর রহমান (৩৮)। গ্রেফতারকৃত  মিজানুর রহমান ঘাটাইল উপজেলাধীন চকপাকুটিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। 
 গ্রেফতারকৃত চোর মো.মিজানুর রহমান চুরির ঘটনার সাথে সম্পৃক্ততার কথা  প্রাথমিক ভাবে  স্বীকার করেছে বলে জানান,  মধুপুর থানার অফিসার ইনচার্জ  মো.জাফর ইকবাল।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ