ঢাকা | 01 September 2026

এসিল্যান্ড অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় --- এমপি আবুল কালাম আজাদ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, এসিল্যান্ড কার্যালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। তিনি এসিল্যান্ড কার্যালয়ের ওজির, নাজির ও নায়েবদের কার্যক্রমে নজরদারি বাড়ানোর পাশাপাশি কোন ইউনিয়নের নায়েব কী করেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার সকালে মির্জাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজ উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। সভায় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজকে উদ্দেশ করে বলেন, ‘এসিল্যান্ড অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়।’ তিনি এসিল্যান্ড কার্যালয়ের ওজির, নাজির ও নায়েবদের কার্যক্রম ঠিক করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নায়েবদের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন। এ সময় তিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাকে তাঁর দপ্তরের দুর্নীতির বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। এমপি বলেন, ‘আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না।’ সভায় সরকারি অর্থ ব্যয়ে মিতব্যয়ী হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে দুপুরের খাবার খান ১৫০ টাকায়, সেখানে মির্জাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে অনেক টাকা ব্যয় করে খাওয়ার কোনো মানে হয় না। আমাদের মিতব্যয়ী হতে হবে।’ তিনি সরকারি অর্থের অপচয় রোধ করে জনগণের স্বার্থে তা ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ