ঢাকা | 16 August 2026

মধুপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 16, 2026 ইং
ছবির ক্যাপশন: মধুপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রতন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত খালদা জিয়ার জন্মদিনের  আলোচনা সভায় উপবিষ্ট নেতৃবৃন্দ। ছবির ক্যাপশন: মধুপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রতন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত খালদা জিয়ার জন্মদিনের আলোচনা সভায় উপবিষ্ট নেতৃবৃন্দ।
ad728
আ: হামিদ মধুপুর থেকে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ই আগষ্ট) বাদ আছর মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা ও পৌর বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতিজয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, বিএনপি সাবেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক ও খন্দকার আনোয়ারা সরকার লিলি, সংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী,
পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক দলের ইয়াছিন আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবির হাসান অন্তর প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপির, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ ও মহিলা দলের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ