ঢাকা | 14 September 2026

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। এ সময়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, উপজেলায় আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। নির্ধারিত রুটিন অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে। নিজ নিজ এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা এ কাজে সময় দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ