ঢাকা | 05 April 2026

মধুপুরে দিন দিন বেড়েছে ভূট্টা আবাদ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

জাহিদুল কবির মধুপুর থেকে:

কম খরচে বেশি ফলনের কারণে টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক চাষিরা কয়েক বছর ধরে ভুট্টা চাষে মনোযোগী হয়েছেন। তাই অন্যান্য বছরের তুলনায় এ বছর উপজেলায় বেড়েছে ভুট্টার চাষ। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মধুপুর  উপজেলায় ৩৭৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।  আবহাওয়ার অনুকূল থাকার কারণে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা হয়েছ। ধারণা করা হচ্ছে, এ বছর এ উপজেলায় ৩৫৫০মেট্রিক টন ভুট্টা উৎপাদন  সম্ভাব্য রয়েছে। ভুট্টা চাষে তেমন কীটনাশক ও সেচের প্রয়োজন হয় না। বর্তমানে আটার বিকল্প ও গোখাদ্য হিসেবে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। বিঘাপ্রতি ১১-১২ হাজার টাকা খরচ করে চাষিরা ৩২-৩৬ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারেন।

মধুপুর উপজেলা  বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খেত-খামারে শোভা পাচ্ছে বেড়ে ওঠা ভুট্টার চারা।  আশানুরূপ ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে কৃষকেরা কাজ করছেন ভুট্টাখেতে।

উপসহকারী কৃষি কমকর্তা মো:শহীদুল ইসলাম জানান  ভূট্রা একটা লাভ জন ফসল ।  দিন দিন ভূট্রার আবাদ বৃদ্ধি পাচ্ছে কম খরচ লাভ বেশি তাই  কৃষকদের অগ্রহ অনেক বেশি  আমি তাদেরকে নানা ধরনের পরামর্শ  দিয়ে আসছি   যাতে করে কৃষকেরা ভালো দাম নিয়ে বিক্রি করতে পারে।

কুড়ালিয়া ইউনিয়নের  ভুট্টা চাষকারী  ইকবাল হোসেন   ও মিজাবাড়ী ইউনিয়ন রেজাউল করিম   জানান , ভুট্টা চাষ খুবই লাভজনক। সেচ ও কীটনাশক কম লাগে। আবার ভুট্টা ঘরে তোলার পর জমিতে পাট ও ধানের আবাদ করা যায়। এক বিঘা জমিতে প্রায় ৩০-৩৫ মণ ভুট্টা হয়। ধানের তুলনায় এর ফলন অনেক বেশি। ভুট্টা চাষে কৃষি অফিসে আরো বেশি  সহযোগিতা  পরামর্শ পেলে চাষিরা আরও বেশি লাভবান হবেন।
নজরুল ইসলাম  জানান  আমি গত বছর ২বিঘা জমিতে ভূট্রা লাগিয়ে ছিলাম  ফলন খুব ভালো হয়েছে  তাই  এবছর ৪ বিঘাতে ভূট্রা লাগিয়েছি আশা করছি গতবছরের  চেয়ে বেশি  ফলন হবে। এবং ভালো  দাম নিয়ে বিক্রি করতে পারবো।

ব্রহ্মণবাড়ী  আলমগীর হোসেন  বলেন, ‘ধানের চেয়ে ভুট্টা মাড়াই করা অনেক সহজ। ভুট্টাসহ তিনটি ফসল আবাদ করা যায়। ভুট্টা চাষে খরচ কম লাভ বেশি। এবার বেশি ফলন ঘরে তুলব বলে আশা করছি।’

উপজেলা কৃষি  কর্মকর্তা রকিব আল রানা   জানান, এ বছর মধুপুর উপজেলায় ভুট্টার ভালো ফলনের আশা করা হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড় বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায়  মধুপুর উপজেলায় ভুট্টা চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষিদের সহযোগিতা দেওয়া হচ্ছে। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকেরা লাভবান হবেন। প্রত্যাশা করা হচ্ছে ভবিষ্যতে  মধুপুর উপজেলায় ভুট্টার আবাদ আরও বাড়বে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ