ঢাকা | 02 July 2026

ময়মনসিংহের ১৪তম উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ অনুমোদিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহ ব্যুরো
দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে জেলার ১৪তম উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’। 

বুধবার (০১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার (NICAR)-এর ১২১তম সভায় এই ঐতিহাসিক অনুমোদন দেওয়া হয়। সভায় দেশের ৩টি নতুন উপজেলা, ১টি থানা গঠনসহ মোট ৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে।

​নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলাটি মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব ইউনিয়ন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই অনুমোদন দেন। কাঙ্ক্ষিত এই প্রাপ্তিতে স্থানীয় সংসদ সদস্যসহ ওই অঞ্চলের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নতুন উপজেলা গঠনের আনন্দে পুরো এলাকায় বইছে উৎসবের আমেজ।

​এই সভার সিদ্ধান্তের ফলে দেশের মোট উপজেলা ৫০০ থেকে বেড়ে ৫০৩টিতে এবং মোট থানা ৬৪০টিতে উন্নীত হচ্ছে। এছাড়া চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ ও কুমিল্লার ‘বাঙ্গরা’ নামে দুটি নতুন উপজেলা এবং চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ গঠনের প্রস্তাব পাস হয়েছে। এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নাগরিক সেবা আরও সহজ ও দ্রুততর করবে বলে আশা করা হচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ