ঢাকা | 02 April 2026

বাসাইলে ইয়াবা ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ মোহাম্মদ সেলিম মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে বাসাইল পূর্বপাড়া এলাকার আরিফ খানের কাঠের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ সেলিম মিয়া বাসাইল মধ্যপাড়া (রায় বাড়ি) এলাকার ফজলু বেপারীর ছেলে।

জানা গেছে, বাসাইল থানার এসআই মঞ্জুরুল হাসান খানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিনগত রাতে বাসাইল পূর্বপাড়া এলাকার আরিফ খানের কাঠের দোকানের সামনে থেকে সেলিম মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পলিথিনের কাগজে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃত সেলিম মিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’ 
--


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ