ঢাকা | 15 March 2026

মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশন মধুপুর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মধুপুর শহরের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. সামছুল হক, মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টার-এর স্বত্বাধিকারী গাইনি বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. সজিব কান্তি পাল। ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মেট্রো হসপিটালের স্বত্বাধিকারী ডা. নাজমুল হাসান রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. সাইদুর রহমান বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন এবং জনসেবায় ক্লিনিক মালিকদের আরও যত্নশীল হতে হবে। লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা বেআইনি। যদি এমন সমস্যা কোন প্রতিষ্ঠানে থাকে তবে দ্রুত সমাধান করে নেবেন।

ইফতারের আগে উপস্থিত সকলের কল্যাণ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সহসভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ