ঢাকা | 10 September 2026

মধুপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের টুনিয়াবাড়ী এলাকায় মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টুনিয়াবাড়ী মসজিদের সামনের মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

টুনিয়াবাড়ী এলাকার মাদকবিরোধী কমিটির সভাপতি ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুলের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, মধুপুর থানার এস আই জুয়েল ও এ এস আই মোস্তাক হোসেন। এছাড়া টুনিয়াবাড়ী এলাকার মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর ক্ষতিকর প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সচেতনতামূলক মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সভাটি সঞ্চালনা করেন মাদকবিরোধী কমিটির সদস্য সাইফুল ইসলাম।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ