ঢাকা | 29 June 2026

মধুপুরে শুরু হয়েছে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jun 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ডায়রিয়া, হামসহ সংক্রামক রোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে মধুপুরসহ দেশব্যাপী রোববার (২৮ জুন) সকাল ৮টায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস (এক বছর থেকে পাঁচ বছর) বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নে ১৪৫টি এবং মধুপুর পৌরসভার ৩৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩৯ হাজার ৪২৫ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেসব শিশু নির্ধারিত দিনে ভিটামিন 'এ' ক্যাপসুল খেতে ব্যর্থ হবে, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়নের নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে ভিটামিন 'এ' ক্যাপসুল খেতে পারবে। মধুপুর উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত টিকাদান কেন্দ্রে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগীসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ