ঢাকা | 01 March 2026

মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ব নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়লে চাপা পড়ে নাজিম উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকুল্যা-লাউহাটী সড়ক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল একটি মাটিবোঝাই ট্রাক। পাঁচচামারী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তার পাশের একটি টিনের ঘরের এক পাশ ভেঙে সামনের আধা পাকা আরেকটি ঘরের দেয়ালে গিয়ে থামে। ওই সময় টিনের ঘরটিতে ঘুমিয়ে ছিলেন নাজিম উদ্দিন। ট্রাকটি ঘরের বেড়া ভেঙে খাটের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের পাশাপাশি অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ