‘খেলা ধুলায় বারে বল মাদক ছেরে খেলতে চল’ মাদককে না বলি, সুন্দর জীবন, গড়ি এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে মাদক বিরোধী প্রীতি ফুবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেলে শহীদ মারুফ স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের আয়োজনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়-০১ গোলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমাইয়া মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিঞা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর কর্মকর্তা আহসানুল কবির বুলবুলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।