মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও প্রক্টরসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্র এবং কুমুদীনি সরকারি মহিলা কলেজ ও সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজসহ উপকেন্দ্রগুলোতে মোট ১০ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী আবেদন করেন।
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ‘এ’ ইউনিটে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।