ঢাকা | 17 March 2026

মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে কালিহাতীতে সংবাদ সম্মেলন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
  টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের নির্যাতন ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী যুবদল নেতা।
সোমবার (১৬ মার্চ) কালিহাতীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান আহমেদ লিজন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী রায়হান আহমেদ লিজন বলেন, আমার বাড়ি উপজেলার বল্লা ইউনিয়নের সিঙ্গাইর গ্রামে। কয়েকদিন আগে টাঙ্গাইল সদর থানার সেকেন্ড অফিসার এসআই রাফিউল ইসলাম তার বাড়ির তালা ভেঙে একটি মোটরসাইকেল নিয়ে যান। পরে পুলিশ সেটিকে চোরাই মোটরসাইকেল বলে দাবি করে।

তিনি বলেন, তিনি মোটরসাইকেলটি টাঙ্গাইলের বাপ্পু এন্টারপ্রাইজ থেকে বৈধভাবে ক্রয় করেছেন এবং এর সকল বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। গাড়িটির নাম টিভিএস অ্যাপাচি ১৫০ সিসি। যার নাম্বার,টাঙ্গাইল-ল-১২৮৮২৬। বিষয়টি জানার পর তিনি শোরুমের মালিকসহ কয়েকজনকে নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শন করেন। তিনি অভিযোগ করেন, কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও এসআই রাফিউল ইসলাম তাকে মিথ্যা মামলার ভয়ভীতি, হুমকি ও মানসিক নির্যাতন করতে থাকেন।

রায়হান আহমেদ লিজন বলেন, এ বিষয়ে তার কাছে একটি অডিও রেকর্ড রয়েছে, যেখানে ওই পুলিশ কর্মকর্তা বলেন, গাড়ি আমি কোর্টে পাঠিয়ে দেবো, কোর্ট থেকে গিয়ে নিয়ে আসবি। আমি এসপি, ওসি কাউকেই মানি না।

তিনি আরও বলেন, বিষয়টি তিনি বাংলাদেশ পুলিশের আইজি বরাবর লিখিতভাবে অভিযোগ করেন। পরে আইজি মহোদয়ের নির্দেশে সংশ্লিষ্ট সার্কেল অফিসার তদন্ত করেন। তদন্তে মোটরসাইকেলের কাগজপত্র বৈধ বলে প্রমাণিত হলেও তিনি এখনও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ