টাঙ্গাইলের মির্জাপুরে ইউসিবি ব্যাংকের ২৩৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের মেইন রোডে শাফি টাওয়ারের দ্বিতীয় তলায় শাখার উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা সাধারণ সম্পাদক এসএম মহসীন মির্জাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলী আজম সিদ্দিকী প্রবাসী ব্যবসায়ী আজম মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যাংক পরিচালনা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান (অডিট) ওবায়দুর রহমান এফসিএ, ইউসিবি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ ইউসিবি'র মির্জাপুর শাখার ব্যবস্থাপক দীপঙ্কর সাহা প্রমুখ। পরে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ফিতা কেটে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।