ঢাকা | 03 September 2026

মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সারাদেশের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় পৌর সদরের মির্জাপুর এস. কে. পাইলট সরকারি বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা এবং সাধারণ সম্পাদক এস. এম. মহসীনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।এ সময় উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ