ঢাকা | 06 April 2026

মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর গাড়ি চালককে অপহরণের অভিযোগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর গাড়ি চালককে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার মির্জাপুর-বালিয়া সড়কের ভাওড়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম আজগর আলী। তাঁর বাড়ি উপজেলার মারিশনপাড়া গ্রামে। তিনি সাভারের বাদাইল বাজারে স্বর্ণের ব্যবসা করেন। তাঁর গাড়ি চালকের নাম জানা যায়নি।
 
এলাকাবাসী জানান, ব্যবসার কাজ শেষে আজগর আলী বেলা একটার দিকে প্রাইভেটকারে মির্জাপুর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে উক্ত স্থানে একটি মাইক্রোবাস থামিয়ে ডিবি পুলিশের অ্যাপ্রোন পড়া এক ব্যাক্তি মাইক্রোবাস থেকে নেমে আসেন। তিনি আজগর ও তাঁর চালককে তাঁদের গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে তুলেন। এ সময় স্থানীয়দের ওই ব্যাক্তি বলেন, তাঁদের অপর একটি দল এসে প্রাইভেটকারটি নিয়ে যাবে। এছাড়া ডিবি পুলিশের অ্যাপ্রোন পরা ব্যাক্তিটির  কোমরে পিস্তল ও হাতে ওয়াকিটকি ছিল।
 
ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, আজগর আলীর কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার রেখে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ