ঢাকা | 14 September 2026

শেরপুরে ইআরটি সদস্যদের মধ্যে সরঞ্জামাদি ও ক্ষতিপূরণের চেক বিতরণ

শেরপুর প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 14, 2026 ইং
ছবির ক্যাপশন: বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করছেন শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ছবির ক্যাপশন: বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করছেন শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
ad728
মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে এলিফ্যান্ট রেন্সপন্স টিম এর সদস্যদের মধ্যে সরঞ্জামাদি ও বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। মধুটিলা ইকোপার্ক ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক দুটি অনুষ্ঠানে এসব বিতরণ করা হহয়।

ময়মনসিংহ বনবিভাগ আয়োজিত সরঞ্জামাদি ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

শনিবার ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ.এস,এম. জহির উদ্দিন আকন, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ খান, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তাওয়াকোচা বিটের বিট অফিসার ফাহিম মুনতাসির।

 ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম এ প্রতিবেদককে জানান, ইআরটি সদস্যদের মধ্যে বিভিন্ন সরঞ্জামাদি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান একটি চলমান কার্যক্রম। এবারে রাংটিয়া রেঞ্জের ৪৩টি পরিবারের সদস্যদের মধ্যে ১৩ লক্ষ ১৯ হাজার টাকার চেক ফসলের ক্ষতিপূরণ হিসাবে এবং আটটি ইআরটি গ্রুপের সদস্যদের জন্য প্রতি গ্রুপে দুইটি হ্যান্ড মাইক এবং প্রত্যেক সদস্যের জন্য একটি করে টর্চ লাইট ও একটি করে বাঁশি প্রদান করা হয়েছে। অপরদিকে মধুটিলা রেঞ্জের ৪৮টি পরিবারের সদস্যদের মধ্যে ৭ লক্ষ ৮২ হাজার টাকার চেক ফসলের ক্ষতিপূরণ হিসাবে এবং নয়টি ইআরটি গ্রুপের সদস্যদের জন্য প্রতি গ্রুপে দুইটি হ্যান্ড মাইক এবং প্রত্যেক সদস্যের জন্য একটি করে টর্চ লাইট ও একটি করে বাঁশি প্রদান করা হয়েছে।   



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ