ঢাকা | 08 September 2026

সখীপুরে ওয়াশরুম থেকে নববধূর লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে ইতি আক্তার (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে রোববার রাত একটার দিকে সখীপুর পৌরসভার এতিমখানা রোডের কদমতলী মোড় এলাকার একটি ভাড়া বাসার ওয়াশরুমে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ ইতিকে পাওয়া যায়। 

নিহত ইতি আক্তার বরিশালের উজিরপুর উপজেলার কুচিয়ারপাড় গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে। তাঁর স্বামী তায়েবুর রহমান একটি বেসরকারি ইলেকট্রিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে সখীপুরে কর্মরত। মাত্র দুই মাস আগে তাঁরা বিয়ে করে সখীপুরের ওই ভাড়া বাসায় উঠেছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার রাতে ইতি আক্তার বাসার ওয়াশরুমে যান। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ইতি ওয়াশ রুম থেকে বের না হওয়ায় স্বামী তায়েবুর রহমান ভেতরে গিয়ে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছেনা।
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ