ঢাকা | 04 March 2026

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ রাঙালো 'আদিফা জাহান বিনতে আলিম মেমোরিয়াল ট্রাস্ট'

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
'ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সুবিধাবঞ্চিত সকল প্রাণে' এই মানবিক ও উজ্জ্বল প্রতিপাদ্যকে সামনে রেখে এক ব্যতিক্রমী আনন্দ আয়োজনের মধ্য দিয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে 'আদিফা জাহান বিনতে আলিম মেমোরিয়াল ট্রাস্ট'। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন 'স্বপ্ন পাঠশালা'-য় শিশুদের সঙ্গে ইফতার মাহফিল ও নতুন পোশাক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে যখন বিত্তবানরা ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন সমাজের অবহেলিত এসব শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসে ট্রাস্টটি। অনুষ্ঠানে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের নতুন পোশাক ও উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সরেজমিনে দেখা যায়, আগন্তুক অতিথিরা যখন শিশুদের হাতে রঙ-বেরঙের নতুন জামা তুলে দিচ্ছিলেন, তখন পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নতুন পোশাক পেয়ে অনেক শিশুকে খুশিতে নাচতে ও গান গাইতে দেখা যায়। তাদের এই অনাবিল আনন্দ উপস্থিত দর্শকদের আবেগাপ্লত করে তোলে।

অনুষ্ঠানে শিশুদের সঙ্গে দীর্ঘ সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন আদিফা জাহান বিনতে আলিম মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি আব্দুল আলিম। তিনি বলেন, এই শিশুদের মুখে সামান্য একটু হাসি দেখার যে অনুভূতি, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা চেয়েছি আমাদের প্রিয়জনদের সঙ্গে নিয়ে এই নিঃস্বার্থ আনন্দটুকু ভাগ করে নিতে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের ঈদে সামান্য পূর্ণতা আনে, তবেই আমাদের সার্থকতা।"
তিনি আরও যোগ করেন, সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষ যদি এই শিশুদের জন্য হৃদয়ে সামান্য জায়গা করে দেয়, তবে তাদের ভবিষ্যৎ আরও আলোকিত হবে। এসময় তিনি 'স্বপ্ন পাঠশালা'-র তরুণ স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন এবং আয়োজনে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন, কেবল সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে এমন মানবিক কর্মকাণ্ড সমাজকে বদলে দিতে পারে। আদিফা জাহান বিনতে আলিম


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ