ঢাকা | 12 August 2026

সেবাপ্রত্যাশীদের সুফল নিশ্চিত করতে টাঙ্গাইলে ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সেবাপ্রত্যাশী মানুষের জন্য কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার লক্ষ্যে  ১১ আগষ্ট মঙ্গলবার ১০.৩০ মিনিটে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আইন সহায়তা প্রদানকারী সংস্থা, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম মিঞা। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক ভীক্টর ব্যানার্জি, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, সেতু টাঙ্গাইলের কর্মকর্তা পঙ্কজ সরকার পিনু, মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি' টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), নাগরিক অধিকার সুরক্ষা কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, এনজিও ফোরামের আঞ্চলিক কর্মকর্তা শামীম আল মামুন, আইনজীবী ফারজানা ইয়াসমিন, ব্রাকের প্রতিনিধি শাহিনা আক্তার, জেলা ওসিসি কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি 'সহ সরকারি ও বেসরকারি সংস্থার অন্যান্য অংশগ্রহণকারীগণ। সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সেবাপ্রার্থী যেন একটি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সেবা না পেলে সহজেই অন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারেন, সে জন্য একটি সুসংগঠিত ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। বক্তারা আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে সেবা প্রদান করলেও অনেক ক্ষেত্রে সেবাপ্রত্যাশীরা সঠিক প্রতিষ্ঠান বা সেবার বিষয়ে তথ্যের অভাবে কাঙ্ক্ষিত সহায়তা থেকে বঞ্চিত হন। এ সমস্যা দূর করতে পারস্পরিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং দায়িত্বশীল রেফারেল ব্যবস্থার বিকল্প নেই। নেটওয়ার্কিং সভায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় সভা আয়োজন, সেবার তথ্য বিনিময় এবং প্রয়োজন অনুযায়ী সেবাগ্রহীতাদের যথাযথ প্রতিষ্ঠানে রেফার করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার ও প্রয়োজনীয় সেবা পাওয়ার পথ সহজ হবে। এ সভায় ব্লাস্টের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ