ঢাকা | 25 March 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 25, 2026 ইং
ছবির ক্যাপশন: স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ad728
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপরই ডাকটিকিট উন্মোচন করেন।’ এসময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিন বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের সভায় বসবেন প্রধানমন্ত্রী।

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন প্রতি সাপ্তাহের বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ