ময়মনসিংহের ভালুকার ভরাডোবা -ঘাটাইল সড়কের বাজ্জাজোড়া নামক স্থানে মঙ্গলবার (৩মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল দূর্ঘটনায় ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। নিহত নয়ন ভালুকা পৌর সভার ৯ নং ওয়ার্ড কাঁঠালী গ্রামের আরফান আলী শেখের ছেলে। এ সময় শাহাদাত শাকিল নামে একজন আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয়রা জানায়, , ঘটনার রাতে ফুলবাড়িয়া উপজেলা থেকে ভরাডোবা- ঘাটাইল সড়ক দিয়ে পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক নয়ন আহমেদ (২৭) মোটরসাইকেলে যোগে ভালুকা সদরে আসছিলেন। এ সময় ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তবর্তী বাজ্জাজোড়া ব্রীজের এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে নয়ন আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সহযাত্রী শাহাদাত শাকিল আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ।