ছবির ক্যাপশন:
টাঙ্গাইলের মির্জাপুরে যুবদল নেতা ইউসুফ খান হত্যা মামলায় তার বাল্যবন্ধু হানিফ সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন বিচারক।হানিফ সিকদার উপজেলার আজগানা ইউনিযনের ঘাগরাই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি সৌদি প্রবাসী বলে জানা গেছে।
নিহত ইউসুফ খান উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই গ্রামের দুলাল খানের ছেলে।
জানা যায়, ইউসুফ স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মাটি কিনে ড্রাম ট্রাকে করে অন্যত্র বিক্রি করতেন। গত (১৪ মার্চ) শনিবার রাত ৯টার দিকে তিনি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। এ ঘটনায় ইউসুফের বোন পান্না আক্তার পরদিন মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ এই ঘটনায় একই গ্রামের আলমগীরের ছেলে রিজন সিকদার এবং ইউসুফের বাল্য বন্ধু সৌদি প্রবাসী মৃত আব্দুস সামাদের ছেলে হানিফ সিকদারকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ মার্চ সন্ধায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তুপের নীচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ১৮ মার্চ আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। হত্যার ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ হানিফের সাতদিন রিমান্ড আবেদন করেন।
রোববার (২৯ মার্চ) টাঙ্গাইলর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে হানিফের রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক ইসমতারা তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ জানান, ইউসুফ খান হত্যা মামলার আসামী হানিফকে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার থেকে (৩০ মার্চ) তার রিমান্ড কার্যকর হবে বলে তিনি জানান।