ঢাকা | 03 May 2026

টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগার-এ পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী  বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২রা মে )সকাল ১১ টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি সরকারী মো.ওয়াকিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক(অব.) জহিরুল হক বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সাহিত্যকণ্ঠ-পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল ও সরকারি সা'দত কলেজ- এর লাইব্রেরিয়ান মো. আরিফ হোসেন মিয়া। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি সরকারী (পদোন্নতিপ্রাপ্ত) আরজিনা ইসলাম ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রভাষক তাপস চন্দ্র সরকার।জেলা সরকারি গণগ্রন্থাগারের কেয়ারটেকার শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ