ঢাকা | 04 July 2026

ভূঞাপুরে রাতের আঁধারে সড়কের কার্পেটিং, ভিডিও করায় সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ভূঞাপুর বাইপাস সড়কে রাতের আধারে কার্পেটিং করার সময় সেটি ভিডিও ধারণ করায় দেশটিভি এবং দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষকে ফোনে হুমকি দিয়েছে ঠিকাদার ফরহাদ মন্তল। শুক্রবার দুপুরে ওই সাংবাদিকের মোবাইলে তিনি গালিগালাজ ও হুমকি দেন। 

এরআগে গত পহেলা জুলাই রাত সাড়ে ৮টার দিকে সড়ক ও জনপদ বিভাগের অধীন ভূঞাপুর বাইপাস সড়কের কার্পেটিংয়ের কাজ করছিল ঠিকাদার। এসময় দেশটিভি এবং দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ সেই দৃশ্য ধারণ করে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে কাজের সাব ঠিকাদার ফরহাদ মন্ডল ফোনে হুমকি দেয়। 

এসময় তিনি বলেন, ভদ্রভাষায় বললাম, হাটুর-বাটাল নিয়ে রাস্তায় আসবেন। আপনাকে রাস্তায় আসতে বাঁধ্য করবো। ভাওতামি করবেন, আমি বইসা বইসা আংগুল চুশমু। ভিডিও তোর পাছা দিয়ে দিমু। কালকে দিনের মধ্যে হাজির হতে হবে। 

এবিষয়ে জেলা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, রাতে কাজ করার ভিডিওটা দেখেছি। আর সাব ঠিকাদার ফরহাদকে চিনি না। হুমকি দেয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ