ঢাকা | 06 August 2026

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
'জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। ৫ আগস্ট (বুধবার) সকালে প্রতিষ্ঠানের মিলনায়তন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক এস এম আনোয়ার সাদত ও সহকারী শিক্ষক আরিফুর রহমান।
 
এসময় উপস্থিত ছিলেন প্রভাতী শিফট ইনচার্জ অনামিকা ভদ্র, দিবা শিফট ইনচার্জ জাহানারা তরফদার, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম ও আরিফুর রহমান প্রমুখ৷ এছাড়াও এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷ 

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সিনিয়র শিক্ষকমো. ছামছুল হক সাগর। আলোচনা সভার আগে ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়৷
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ