ঢাকা | 29 August 2026

বাসাইলে ৩ ইয়াবা ব্যবসায়ীকে ১১ মাসের কারাদন্ড

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের বাসাইলে ৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- কাঞ্চনপুর পশ্চিমপাড়ার আব্দুল আজিজ খানের ছেলে বিদ্যুৎ খান (৩০), বিশু মিয়ার ছেলে শরীফ মিয়া (২৬) ও রবি খানের ছেলে রুবেল খান (২৬)।

জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিজ হেফাজতে মাদক রাখার অপরাধে তাদের তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- প্রদান করেন। এদের মধ্যে বিদ্যুৎ খানকে ৫ মাসের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা জরিমানা, শরীফ মিয়াকে ৩ মাসের কারাদ- ও ২০০ টাকা জরিমানা এবং রুবেল খানকে ৩ মাসের কারাদ- ও ২০০ টাকা অর্থদ- করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের পুলিশ প্রহরায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ