ঢাকা | 10 September 2026

টাঙ্গাইলে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা সেবনের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দেলদুয়ারে এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের যৌথ টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ট্যাপেন্টাডল ও ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের একটি দল দেলদুয়ার উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে জনস্বার্থে পুরো জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ