দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের অর্থায়নে টাঙ্গাইলের মির্জাপুরে ৬৫ বছর বয়সী বিধবা রোকেয়া বেগমকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার রশিদ দেওহাটা এলাকায় আনুষ্ঠানিকভাবে ঘরটির উদ্বোধন করা হয়।
জানা যায়, রশিদ দেওহাটা গ্রামের মৃত সাহামুদ্দিন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে একটি ভাঙাচোরা ঘরে বসবাস করছিলেন। তাঁর এক ছেলে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকেন। আর তিন মেয়েরই বিয়ে হয়েছে।
বিষয়টি যুক্তরাজ্য প্রবাসী আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির নজরে আসে। পরে তাঁর উদ্যোগে আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে রোকেয়া বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।
ঘর পেয়ে রোকেয়া বেগম আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোকেয়া বেগম