ঢাকা | 15 November 2026

সখীপুরে ৪৫০ নারী শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষা বিষয়ক বুটক্যাম্প

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের ৪৫০ জন ছাত্রীর অংশগ্রহণে শিক্ষা বিষয়ক বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কলেজ মিলনায়তনে এই স্বল্পমেয়াদি ও নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রাইজ টেক ফেলো হোসাইন মোহাম্মদ মাসুমের উদ্যোগে সহযোগী স্পন্সর সাকিল এডুকেশন অ্যান্ড কনসালট্যান্ট এ বুটক্যাম্পের আয়োজন করে। 

কলেজ কর্তৃপক্ষ ও আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আগ্রহ বৃদ্ধি, উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বুটক্যাম্পে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রউফ উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষপর্বে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রউফ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

উদ্যোক্তা হোসাইন মোহাম্মদ মাসুম জানান, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং উচ্চশিক্ষায় এগিয়ে যেতে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ